shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

করোনা ভাইরাস: কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি রাষ্ট্রদূতের পরামর্শ [ভিডিও]

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ মার্চ ২০২০, ১৮:২১

করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে অব্যাহত চেষ্টা চলছে। এরইমধ্যে বিশ্বের পৌনে একশোরও বেশি দেশে এক লক্ষাধিক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন এবং চার হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গালফের ৬ দেশেও এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। শুধু কুয়েতে এ রোগে আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ৬৩ জন। পার্শ্ববর্তী দেশ ইরান সফর করে যারা কুয়েতে ফিরছেন, তাদের মধ্য থেকেই অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হচ্ছেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগ প্রতিরোধে কুয়েত সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়টি অবহিত করেন এবং প্রবাসী বাংলাদেশিদের উদ্বিগ্ন না হয়ে পরিচ্ছন্ন পরিবেশে থাকার পরামর্শ দেন। করোনা ভাইরাস প্রতিরোধে কুয়েত সরকারের বেশ কিছু দৃশ্যমান পদক্ষেপের ফলে দেশটির অভ্যন্তরে ছড়িয়ে পড়েনি এ ভাইরাসটি। শুধু ইরান থেকে আসা ফ্লাইটে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ধরা পড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় এ দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়েনি। এ পর্যন্ত কোনও প্রবাসী বাংলাদেশি এ রোগে আক্রান্ত হননি বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম। রাষ্ট্রদূত কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পরিচ্ছন্ন পরিবেশে থাকার পরামর্শের পাশাপাশি কুয়েত সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন নির্দেশাবলী মেনে চলতে আহ্বান জানান তিনি। এছাড়াও যে কোনও প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতেও বলেন রাষ্ট্রদূত। ‘প্রবাসীর ডাক্তার’ অনুষ্ঠানের উপস্থাপিকা, লেখক ও চিকিৎসক ফারহানা মোবিন প্রবাসীদের নানা রোগে আক্রান্ত হওয়ার কারণ ও রোগ প্রতিরোধের পরামর্শ দিয়ে আসছেন। ফারহানা মোবিন করোনা ভাইরাস রোগ প্রতিরোধে প্রবাসীদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর মনযোগী হতে পরামর্শ দেন। ভিডিও দেখুন... https://youtu.be/0po7Kmu5XFc

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।